বাংলাদেশ ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

হাসিনার অপরাধের সাফাইকারীদের ছাড় নেই: ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা-হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধ এবং সর্বশেষ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় জড়িতদের প্রতি কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই।

তিনি আরও লেখেন, যারা এখনো শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে বা সহিংস ঘটনার প্রতি সমর্থন জানাচ্ছে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। যতদিন বেঁচে থাকবেন, ততদিন এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রদল সভাপতি তার পোস্টে আরও বলেন, বাংলাদেশপন্থীরা সবসময় এ ধরনের শক্তির বিরুদ্ধে জাগ্রত থাকবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

হাসিনার অপরাধের সাফাইকারীদের ছাড় নেই: ছাত্রদল সভাপতি

প্রকাশিত: ০২:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬