বাংলাদেশ ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

রামগঞ্জে জ্বালানি সংকটের গুঞ্জনে বিক্ষোভ, বন্ধ ফিলিং স্টেশন—পরিদর্শনে ইউএনও

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকটের গুঞ্জনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেল ফুরিয়ে যাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই একটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন চালক ও সাধারণ মানুষ।

বুধবার দিনভর উপজেলার হক ব্রাদার্স ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন চালকরা। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

এ সময় ইউএনও জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত তেল মজুতের প্রবণতা এবং আতঙ্ক থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিনি সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল সংগ্রহ না করার আহ্বান জানান।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম, মজুত বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত তেলের সরবরাহ নিশ্চিত করা হলে এমন ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

রামগঞ্জে জ্বালানি সংকটের গুঞ্জনে বিক্ষোভ, বন্ধ ফিলিং স্টেশন—পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ০৫:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬