বাংলাদেশ ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

দৌলতদিয়া ঘাট দিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি নিয়ে সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

বুধবার (২৫ মার্চ) সকালে ঘাটে কোনো চাপ না থাকলেও দুপুর থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড়ে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে।

তবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই যানবাহন এবং যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন। পুলিশ প্রশাসনের নজরদারি থাকায় এবার ঈদফেরত যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার হতে পারছে দৌলতদিয়া ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, তবে ঘাটে কোনো চাপ নেই। কোনো যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। তিনটি ঘাট সচল রয়েছে।

যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

দৌলতদিয়া ঘাট দিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

প্রকাশিত: ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬