বাংলাদেশ ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

বাখরনগর ৯ নম্বর ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জালাল হোসেন

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৬:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৮৯ বার দেখা হয়েছে

“আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো”—এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. জালাল হোসেন।

তিনি জানান, ঐতিহ্যবাহী বাখরনগর গ্রামে তার জন্ম হওয়ায় তিনি গর্বিত। বিশেষ করে এলাকার অবহেলিত ও উন্নয়নবঞ্চিত ৯ নম্বর ওয়ার্ডবাসীর পাশে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন এবং এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জালাল হোসেন বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসায় তিনি টানা দুইবার সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি এলাকার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দুই মেয়াদে দায়িত্ব পালনকালে জালাল হোসেন ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছেন। তারা বলেন, দিন-রাত যেকোনো সময় সাধারণ মানুষের প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায় এবং অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ভবিষ্যতে তাকে পুনরায় নির্বাচিত করার আশা প্রকাশ করেন।

ওয়ার্ডবাসীর প্রতি বার্তা দিতে গিয়ে জালাল হোসেন বলেন, “আমার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া-পাওয়া নেই। বরং আমি আপনাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। মানুষ হিসেবে আমার ভুল-ত্রুটি থাকতে পারে। যদি কখনো জেনে বা না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।”

তিনি আরও বলেন, “আমার একটাই অনুরোধ—আপনারা যেন আমাকে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত না করেন।”

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

বাখরনগর ৯ নম্বর ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জালাল হোসেন

প্রকাশিত: ০৬:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬