সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ঊনঝুটি গ্রামে গুরাইঘর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিনের বাসভবনে গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. এ. আউয়াল খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা খোরশেদ খান, ইসমাইল হোসেন মাস্টার, জাকির হোসেন সরকার, ইমতিয়াজ আহমেদ সাজু, সাইফুল ইসলাম মুন্সি, জামাল হোসেন ও সজিবসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী, মুসল্লি ও স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 











