বাংলাদেশ ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

পদ্মা নদীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশিদের জেলেদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এতে মো. মোরশেদ নামে এক জেলে আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া বিএসফের স্পিডবোটের ধাক্কায় নদীতে নৌকা উল্টে মো. ফকির নামে আরও এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন জেলেদের স্বজনরা।

বুধবার (৪ মার্চ) রাতে দুর্লভপুর ইউপির মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আজম আলী ও স্থানীয় বাসিন্দারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে স্পিডবোটের ধাক্কায় বাংলাদেশি আহতের কথা নিশ্চিত করলেও গুলি ছোঁড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, আহত মো. মোরশেদ (৩২) মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। একই ঘটনায় নিখোঁজ হয়েছেন মনোহরপুরের চান মণ্ডলের ছেলে মো. ফকির।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ, ফকির ও আরও কয়েকজন। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিডবোট উঠিয়ে দেওয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির কাঁধে ছড়রা গুলির চিহ্ন ছিল। তাকে বুধবার রাত ৮টার পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আহত ও নিখোঁজ বাংলাদেশিরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে এবং স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও আরও একজন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে আমাদের জানিয়েছে বিএসএফ। আমরা ঘটনার খোঁজ নিচ্ছি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

পদ্মা নদীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১

প্রকাশিত: ০৬:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬