বাংলাদেশ ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

‎‎লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক।

নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেল্লাল গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

প্রকাশিত: ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬