বাংলাদেশ ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন- আগে ভোট পরে বিয়ে

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০২:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

ভোট দেওয়া পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যে কোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনে ও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউলের এই কাজ সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে তাদেরও উৎসাহ বাড়ল, যাতে তারা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে যান।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন- আগে ভোট পরে বিয়ে

প্রকাশিত: ০২:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬