বাংলাদেশ ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

দেবিদ্বারে ট্রাক মার্কায় ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, থানায় এজাহার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জোটের ট্রাক মার্কার পক্ষে ভোট দিতে চাপ সৃষ্টি এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে বলে সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দেবিদ্বার থানায় সাধারণ মানুষের পক্ষে গোপালপুর গ্রামের বাসিন্দা এ কে এম আনোয়ার হোসেন আখন্দ’র ছেলে রাইসুল ইসলাম আখন্দ নামে এক সচেতন নাগরিক এজাহার দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ না হওয়াকে কেন্দ্র করে তিনি ও তার অনুসারীরা এলাকার সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোটের প্রার্থ ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের নির্বাচনী এক সভায় বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ট্রাক মার্কার পক্ষে ভোট দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি এক নির্বাচনী সভায় মঞ্জুরুল আহসান মুন্সি প্রকাশ্যে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে ওই বক্তব্যকে সমর্থন করেন।

এজাহারে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, ট্রাক প্রতীকের প্রার্থী এলাহাবাদ গ্রামের মোঃ আঃ জসিম উদ্দিন ও বাকসার গ্রামের আবুল কালাম আজাদের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চারজন প্রত্যক্ষদর্শীর নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়।

ভুক্তভোগী- তথ্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ, দণ্ডবিধির ১৭১(এফ), ৫০৬(২), ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ : কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেও ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হয়। এরপর গতকাল ১০ ফেব্রুয়ারি, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিবন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন মঞ্জুরুল আহসান মুন্সী।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

দেবিদ্বারে ট্রাক মার্কায় ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, থানায় এজাহার

প্রকাশিত: ০১:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬